স্বৈরাচারের দোসররা মাইনাস ফোরের কথা বলছে: প্রেস সেক্রেটারি শফিকুল

০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ PM
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম © টিডিসি সম্পাদিত

স্বৈরাচারের দোসররা মাইনাস ফোরের কথা বলছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, যারা মাইনাস ফোরের কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের মতই ছিল।

প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোনো মাইনাস ফোরের কথা বলেছি? এই কথাটা যারা নিয়ে এসেছেন তারা স্বৈরাচারের দোসরের মত কথা বলছেন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের মধ্যে কোনো মাইনাস ফোরের আলোচনা নাই। আমরা কাউকে কী মাইনাস করেছি?

ভারতে পালিয়ে যাওয়া পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এ সময় তিনি বলেন, যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করেই মাইনাস হয়েছেন। তার নিজের থেকেই তিনি মাইনাস হয়েছেন। তিনি আপনার ছেলেমেয়েদেরকে খুন করেছেন, তাকে আপনাদের থেকে কে জায়গা দেবেন?

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, উনি উনার পরিবারকে নিয়ে একটা চোরতন্ত্র জারি করেছিলেন। তো সেজন্য উনারা মাইনাস হয়ে গেছেন। কিন্তু খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। আপামর জনসাধারণের উনি লিডার। উনি এখন শুধুমাত্র বিএনপির লিডার না। তো সেজন্য আপনারা যারা বলছেন যে উনাকে মাইনাস। এগুলো হচ্ছে পুরোপুরি একটা দুষ্টু চক্রের একটা ফালতু কথা। এদের মুখোশ উন্মোচন করা উচিত আপনাদের।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950