রাষ্ট্রপতি চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু © ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে নিজের আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।’

এর এক মিনিট আগে ৭টা ২৯ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যটাস দেওয়া হয়। সেখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, ‘Resignation.’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরও স্বপদেই বহাল আছেন তিনি।

যদিও তার পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও সমালোচনা রয়েছে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে তাকে অপসারণের দাবি জানানো হলেও, অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬