নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, গণতন্ত্রের পথে উত্তোরণের জন্য আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও সন্তোষ জানান ইইউ প্রতিনিধিরা। 

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬