উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ উত্থাপন

২৯ নভেম্বর ২০২৫, ০১:৩০ PM
উপদেষ্টা পরিষদের বিশেষ সভা

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা © ফাইল ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া উত্থাপিত হয়েছে। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারা পরিবর্তিত হয়েছে, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে।

এছাড়াও সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। তিনি জানান, দুই-তিন দিনের মধ্যেই তাঁরা দেশে ফিরবেন।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬