খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না: আসিফ নজরুল

২৯ নভেম্বর ২০২৫, ০১:১৮ AM
খালেদা জিয়া ও উপদেষ্টা আসিফ নজরুল

খালেদা জিয়া ও উপদেষ্টা আসিফ নজরুল © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৮ নভেম্বর) রাতে আইন উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী মনির হায়দারকে হাসপাতালে পাঠান। এ সময় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানান, বেগম জিয়াকে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে এক পোস্টে আসিফ নজরুল লেখেন, এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬