শুরু হচ্ছে প্রবাসী ভোটারদের নিবন্ধন

২৬ নভেম্বর ২০২৫, ০৯:২০ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া থেকে শুরু হচ্ছে। আজ বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। 

এর আগে, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। শুরুতে ১৪৮টি নির্দিষ্ট দেশে অঞ্চলভিত্তিক সময়সূচি দিয়ে ধাপে ধাপে ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করা হয়। 

পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ওশেনিয়া, ইউরোপ, সৌদি আরব, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য- এভাবে পর্যায়ক্রমে সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন কমিশন এই পুরো সময়সূচি বাতিল করে নিবন্ধনকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিচ্ছে, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সুবিধামতো যেকোনো সময় নিবন্ধন করতে পারেন।

ইসি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪০ হাজার ৬৩৮ জন প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩৪ হাজার ৪২৩ জন পুরুষ এবং ৬ হাজার ২১৫ জন নারী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9