শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি সভায় বসছে এনটিআরসিএ

২৪ নভেম্বর ২০২৫, ০৪:২৯ PM
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি সভায় বসছে এনটিআরসিএ

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি সভায় বসছে এনটিআরসিএ © সংগৃহীত ছবি

নিবন্ধনধারীদের চলমান নানা আন্দোলন নিয়ে জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সাথে সভা করবে মন্ত্রণালয়।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাপতি রেহানা পারভীন সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, সচিব স্যারের সাথে সভা রয়েছে। সভায় সামগ্রিক বিষয়ে আলোচনা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ১-১২তম এবং ১৮তম নিবন্ধনধারীদের চলমান আন্দোলন নিয়ে জরুরি ভিত্তিতে এ সভা ডাকা হয়েছে। এছাড়া এনটিআরসিএর কার্যালয়ের সামনে একাধিক আন্দোলন নিয়েও আলোচনা করা হবে। এনটিআরসিএর কর্মকর্তারা আন্দোলনের কারণে ঠিকভাবে অফিস করতে পারছেন না। বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়েও আলোচনা হবে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950