পে স্কেলের ১৫ পৃষ্ঠার সুপারিশ ভেসে বেড়াচ্ছে ফেসবুকে, ভুয়া বলছে কমিশন

২০ নভেম্বর ২০২৫, ০৭:১৯ PM
ছড়িয়ে পড়া ভুয়া সুপারিশ

ছড়িয়ে পড়া ভুয়া সুপারিশ © ফাইল ছবি

নতুন পে-স্কেলের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ পৃষ্ঠার একটি ‘সুপারিশপত্র’ ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া সুপারিশে চাকরিজীবীদের গ্রেড ২০টিই রাখা হয়েছে। তবে এই সুপারিশেকে ভুয়া বলে জানিয়েছে পে কমিশন। ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া ওই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে, তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বলে জানিয়েছে কমিশন।

কমিশন জানিয়েছে, বেতনস্কেলের খসড়া সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি। অথচ ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম-লোগো ব্যবহার করে বিভিন্ন গ্রেডে বেতন বাড়ানোর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যে ১৫ পৃষ্ঠার সুপারিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, সেটি কমিশনের তৈরি নয়। এমন কোনো নথি আমাদের কাছে নেই। এটি ভুয়া এবং বিভ্রান্তিকর।’

তিনি আরও বলেন, ‘কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে। আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বাকি আছে। আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে। ফলে যে সুপারিশ ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া।’

এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। উপদেষ্টার এমন মন্তব্য ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তারা চাইছেন, বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা। ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতাও তৈরি হয়েছে। যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকারই উদ্যোগ নিয়ে পে কমিশন গঠন করায় তাদেরও সদিচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬