পুলিশের মনোবল আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ AM
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতেও স্থিতিশীলই থাকবে বলে তার বিশ্বাস। সবার সহযোগিতা পেলে আসন্ন নির্বাচন নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, যদি প্রত্যেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা হবে না। এখন যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে—নির্বাচন ঘিরে এমন ঘটনা অন্যান্য সময়ও দেখা যায়। দেশে কোনো অস্থিরতা নেই।

সমুদ্র নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, কোস্টগার্ড ও নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তবে অনেক সময় জেলেরা মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় চলে যায়, এতে তাদের আটক হওয়ার ঘটনা ঘটে। জেলেদের প্রণোদনা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কৃষি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চলতি মৌসুমে আমনের উৎপাদন ভালো হয়েছে। কৃষকই দেশের অর্থনীতির ভিত্তি—তাদের উৎপাদিত ফসলের ওপরই মানুষের জীবনযাপন নির্ভরশীল। অথচ তাদের সুখ-দুঃখের কথা অনেক সময়ই উপেক্ষিত থাকে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আগের তুলনায় পুলিশের মানসিকতা ও মনোবলে স্পষ্ট পরিবর্তন এসেছে। দক্ষতা ও প্রস্তুতিও বেড়েছে।

তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, আনসার ও ভিডিপির বিভাগীয় উপ-মহাপরিচালক আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, কুয়াকাটা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি অর্নিমান চাকমা, পটুয়াখালী ব্যাটালিয়নের কমান্ডার সদন চাকমা ও জেলা কমান্ডার শফিকুর রহমান।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9