উপদেষ্টার পদ মর্যাদা পেলেন অধ্যাপক আলী রিয়াজ

১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ PM
অধ্যাপক আলী রিয়াজ

অধ্যাপক আলী রিয়াজ © টিডিসি ফোটো

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করা আলী রিয়াজকে বিশেষ সহকারী হিসেবে বেছে নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারে এ দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতনভাতা ও সুযোগ সুবিধা পাবেন বলে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। তাকে নিয়ে নয়জন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেলেন।

অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং পরে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলী রিয়াজ। গত অক্টোবরে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে, যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬