আসামি গ্রেপ্তারে পুলিশের পরিচয়পত্র দেখানোসহ সরকারের নতুন ৫ উদ্যোগ

০৯ নভেম্বর ২০২৫, ০১:২৪ PM
আইন মন্ত্রণালয়

আইন মন্ত্রণালয় © সংগৃহীত

আসামি গ্রেপ্তারের সময় পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম-১-এর অধীনে ফৌজদারি বিচার সংস্কারে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 
 
ফৌজদারি বিচার সংস্কারে ৫টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো—

১. গ্রেপ্তারকালে পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকতে হবে, গ্রেপ্তারদের নিকটজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে থানা বাধ্য থাকবে, গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এসব আইনি সুরক্ষা বিচারক তদারকি করবেন।

২. মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের মতো ভুক্তভোগীকে মামলা করতে হবে না।

৩. মিথ্যা অভিযোগকারীর সাজা বেড়েছে, সাজা দিচ্ছেন বিচারক নিজেই।

৪. সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে এবং সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে কার্যকরী করা হয়েছে।

৫. সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে কার্যকরী করা হয়েছে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬