আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ আইজিপির

০৯ নভেম্বর ২০২৫, ০৩:৪২ AM
বাহারুল আলম

বাহারুল আলম © সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় আইজিপি বাহারুল আলম বলেন, ‌জননিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের অগ্রাধিকার। এজন্য সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকার বর্তমান অবস্থা তুলে ধরেন এবং নির্বাচনের সময় জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফাইনালে ১১ রেকর্ডের হাতছানি মেসির সামনে
  • ১৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তে বাতিল স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণ
  • ১৭ জুলাই ২০২৬
আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু
  • ১৭ জুলাই ২০২৬
শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত
  • ১৭ জুলাই ২০২৬
নিজেই পোশাক পরিয়ে দেবে রোবট, এমন প্রযুক্তি উন্মোচন করলেন গব…
  • ১৭ জুলাই ২০২৬
এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence