২০২৬ সালে ছুটির ২৮ দিনের মধ্যে ৯ দিনই শুক্র-শনিবার

০৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ। তবে আগের বছরের তুলনায় এবার সরকারি ছুটি কিছুটা কমেছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরে মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলিয়ে। ফলে কার্যত মূল ছুটি থাকবে ১৭ দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ আজ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। এতে সাধারণ ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে মোট ২৮ দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল। সেই বছর মোট ছুটি ছিল ২৬ দিন—এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন। তবে এর মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি ছিল ১৭ দিন।

২০২৬ সালের ক্ষেত্রেও একইভাবে ৯ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়ায় প্রকৃত ছুটি থাকবে ১৭ দিন।

ইতালিতে কনসার্টে গিয়ে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ…
  • ২০ আগস্ট ২০২৬
৩ জেলায় নতুন ডিসি
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, চূড়ান্ত…
  • ২০ আগস্ট ২০২৬
স্বর্ণপদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ২০ আগস্ট ২০২৬
বন লুটের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিবসহ ২০ জনের বিরুদ্ধে মা…
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নোটিশে যা আছে
  • ২০ আগস্ট ২০২৬