২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

০৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ। তবে আগের বছরের তুলনায় এবার সরকারি ছুটি কিছুটা কমেছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরে মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলিয়ে। ফলে কার্যত মূল ছুটি থাকবে ১৭ দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ আজ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। এতে সাধারণ ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে মোট ২৮ দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল। সেই বছর মোট ছুটি ছিল ২৬ দিন—এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন। তবে এর মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি ছিল ১৭ দিন।

২০২৬ সালের ক্ষেত্রেও একইভাবে ৯ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়ায় প্রকৃত ছুটি থাকবে ১৭ দিন।

এশিয়ান গেমসে ব্যর্থ, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তপ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপ…
  • ০৩ অক্টোবর ২০২৬
ওয়ালটনে ২৫ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬