বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনায় নিন্দা জানাল অন্তর্বর্তীকালীন সরকার

০৬ নভেম্বর ২০২৫, ১২:০৬ AM
লোগো

লোগো © সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় সহিংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৫ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহকে লক্ষ্য করে নয়, বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে লাগে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার এবং আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেছে।

সরকার বলেছে, এই অপরাধমূলক ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকার অটুট রয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিরাপত্তা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সিএমপি ইতোমধ্যে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত থাকা, সংযম প্রদর্শন করা এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সারাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9