২০ বছর কারাবন্দি থাকা ৩৭ জনকে মুক্তি

০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৩ AM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে ২০ বা ততোধিক বছর কারাবন্দি থাকা ৩৭ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

এক্ষেত্রে কারাবাসের সময় তাদের আচরণ, কারা অপরাধ, বয়স ও মামলার প্রকৃ‌তিসহ বিভিন্ন বিষয় বি‌বেচনায় নেওয়া হয়েছে। চলতি বছরে এর আগেও সাজা মওকুফ করে বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।

এ পর্যন্ত শতাধিক কারাবন্দি ‘টোয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত এই বিধির আওতায় মুক্তি পেয়েছেন। এবার মুক্তির তালিকায় থাকা বন্দিরা দু’একদিনের মধ্যেই কারাগার থেকে ছাড়া পাবেন বলে জানা গেছে। তাদের মধ্যে অধিকাংশই হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন কারাগারে আটক বন্দিদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার বেশি কারাভোগ করেছেন তাদের মামলার প্রকৃতি, কারাজীবনে আচরণ, কারা অপরাধ, বয়স ইত্যাদি বিবেচনায় সরকার কারাবিধির ৫৬৯ ধারার আলোকে ৩৭ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছেন। আদেশ পাওয়ার পরই তা কার্যকর করা হবে।

কারা অধিদপ্তর জানিয়েছে, জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। প্রস্তাবে নারী-পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত থাকলেও চূড়ান্ত তালিকায় কোনো নারী বন্দি নেই।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬