আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

০২ নভেম্বর ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০১:১৯ PM
আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ © টিডিসি ফটো

আগামী জাতীয় নির্বাচন ২০২৬-কে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ক্যাম্পেইন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রকাশিত হয়েছে প্রথম টিজার, যেখানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশ নিতে দেশের সকল নাগরিককে আহ্বান জানিয়েছেন গুমের শিকারদের পরিবারের হয়ে কাজ করা ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

রবিবার (২ নভেম্বর) প্রকাশিত টিজারে তিনি বলেন, ‘বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬। দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। তবে পূর্ববর্তী তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারে রাখা হবে না বলে সরকারের সিদ্ধান্ত রয়েছে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬