মাদক থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলা: বাণিজ্য উপদেষ্টা

৩০ অক্টোবর ২০২৫, ০২:১৬ PM
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন © টিডিসি ফটো

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যাবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে।‘

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন , বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম  হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। তরুণদের খেলাধূলায় বেশি মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের খেলার মাঠ দরকার- তাদের খেলাধূলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। যুবসমাজকে মরণ ফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সকলকে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।

পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল। তবে আমাদের জন্য নতুন। জাতি হিসেবে আমরা অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি।বেসবলও একসময় জনপ্রিয়তা পাবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হলিউডের সিনেমায় বেসবল খেলা দেখেছি।সেখানে দেখেছি এটা পরিবারকে একত্রিত করে ,আবেগকে একত্রিত করে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ খেলায় অভ্যস্ততা তৈরির মাধ্যমে আমাদের যুব সমাজ যেমন উপকৃত হবে তেমনি বিশ্ব দরবারে দেশের সন্মানও বাড়বে।

বাংলাদেশ বেসবল - সফটবল এসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (এডমিন ) কাজী মো: ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি ) মির্জা সিফাত ই খুদা,সাউথ এশিয়ান বেসবল ও সফটবল এসোসিয়েশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ সফটবল ও বেসবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।

বাংলাদেশ বেসবল - সফটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ১২ টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

 

 

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9