সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষ আজ, পে স্কেল ঘোষণা কবে?

৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৫ AM
পে কমিশন

পে কমিশন © টিডিসি ফটো

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে পে কমিশনের মতবিনিময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। তবে নতুন পে স্কেল ঘোষণা হচ্ছে কবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। অনলাইনে মতামত নেয়ার পর এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন কমিশনের সদস্যরা। 

সংগঠন বেশি হওয়ায় পে কমিশনের সদস্যরা তিনভাগে ভাগ হয়ে মতবিনিময়ে অংশ নিচ্ছেন। কমিশন সূত্রের খবর, অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে তাদের মতামত জমা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাইবাছাই করে ২৫০-৩০০ সংগঠনকে মতবিনিময়ের জন্য ডেকেছে কমিশন। 

এখনও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ডাক পেতে আবেদন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে পে কমিশন। এরপরেই সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া করা হবে। তখন সব সদস্যের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেয়া হবে সুপারিশ।

কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অনলাইনে মতামত নেয়া শেষ হয়েছে গত ১৫ অক্টোবর, এখন সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় চলছে। ৩০ অক্টোবর এই মতবিনিময় শেষ হবে। তারপর আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাব।’

কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে সুপারিশের দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কমিশন গঠনের সময়ই সময় বেধে দেয়া হয়েছে, সেখানে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে। তাই কোনো নির্দিষ্ট তারিখ নয়, আমরা দ্রুত সময়ের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা করতে চাই। এই লক্ষ্যে সবাই কাজ করছি।’

বর্তমানে বিদ্যমান গ্রেড ভেঙে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে কমিশন আন্তরিক। কমিশনের একাধিক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, যে পেক্ষাপটে কমিশন গঠন করা হয়েছে, এর অন্যতম উদ্দেশ্য বৈষম্য কমিয়ে আনা। এজন্য গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে এটা নিশ্চিত, তবে কতটি করা হবে। অনুপাত কেমন হবে, তার জন্য অপেক্ষা করতে হবে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬