সেনানিবাসের সাবজেল

যেসব সুবিধা ও খাবার মেন্যুতে শুরু হলো ১৫ সেনা কর্মকর্তার জেলজীবন

২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ PM
আদালতে ১৫ সেনা কর্মকর্তা

আদালতে ১৫ সেনা কর্মকর্তা © সংগৃ হীত

বিছানার পাশাপাশি চেয়ার, টেবিল ও ফ্যান পাচ্ছেন জেলখানায় থাকা ১৫ সেনা কর্মকর্তা। রয়েছে পত্রিকা পড়া ও চা পানের ব্যবস্থা। মোটাদাগে এসব সুবিধা নিয়েই শুরু হচ্ছে তাদের জেলজীবন। গুম, নির্যাতন এবং রামপুরার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানোর অপরাধে করা মামলার অভিযোগে এসব কর্মকর্তাদের ইতোমধ্যেই কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে স্থানান্তর করা হয়েছে।

জেল সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের তিন বেলা খাবারের মধ্যে সকালে রুটি ও সবজি থাকছে। বাকি দু’ বেলায় থাকছে ভাতের সাথে মাছ/মাংস ও সবজি। পৃথক রুম পাচ্ছেন প্রত্যেকেই। 

গত ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঢাকা সেনানিবাসের বাশার রোডসংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস বিল্ডিং নম্বর-৫৪ কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।’

কারাবিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের। সাব-জেলের নিরাপত্তায় ৩৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আসামিদের খাওয়া-দাওয়া কারাগার থেকেই দেওয়া হবে। বাইরে থেকে খাবার দেওয়া বা তাদের সঙ্গে সাক্ষাৎও কারাবিধি অনুযায়ী পরিচালিত হবে। সাব-জেলটি তৃতীয় তলায় অবস্থিত, ১৬টি কক্ষে প্রতি কক্ষে একজন করে থাকার ব্যবস্থা আছে।

কারা সূত্র জানায়, সেনানিবাসের সাব-জেলে থাকা ১৫ সেনা কর্মকর্তার জন্য তিনবেলা খাবাবের ব্যবস্থা করা হয়েছে। খাবারের মেন্যুতে সকালের জন্য আছে রুটি ও সবজি। দুপুরে থাকছে ডাল, ভাত, সবজি ও মাছ/মাংস। রাতে থাকছে মাছ/মাংস ও সবজি। সাব-জেলের বন্দিদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা থাকছে-জানতে চাইলে ওই সূত্রটি জানায়, তাদের রুমে একটি বিছানা, চেয়ার, একটি টেবিল, একটি পত্রিকা, একটি ফ্যান আছে। তাদের জন্য চা পানের ব্যবস্থাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এআইজি (প্রিজন্স) জান্নাতুল ফরহাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল বুধবার আমরা আসামিদের পুলিশের কাছ থেকে বুঝে পেয়েছি। আসামিরা এখন আমাদের অধীন সাব-জেলে আছেন। পরবর্তী সময়ে যখন তাদের আদালতে হাজিরা থাকবে, তখন পুলিশ হেফাজতে আদালতে নেওয়া হবে। ফের আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাবিধি অনুযায়ী তাদের খাওয়াদাওয়াসহ সব ধরনের ব্যবস্থা করছে কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসেই সাব-জেলের তদারকি করবেন জেল সুপার ও জেলার। এছাড়া বাকিরা সেখানেই সশরীরে অবস্থান করে দায়িত্ব পালন করবেন। তাদের নেতৃত্বে রয়েছেন তিনজন ডেপুটি জেলার; যারা তিন শিফটে দায়িত্ব পালন করবেন। যদিও সূত্র বলছেন, ডেপুটি জেলারদের কেউই স্থায়ী নন, কয়েকদিন পরপর তাদের পরিবর্তন করা হতে পারে।

এ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ১৫ সেনা কর্মকর্তা সেনানিবাসে বাশার রোডের সাব-জেলেই থাকবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সাব-জেলটি তদারকি করবেন। এছাড়া সার্বক্ষণিক একজন ডেপুটি জেলার সেখানে ডিউটি অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন। এ তিন মামলায় ২৫ জন সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জন আসামি।

তাদের বিরুদ্ধে সম্প্রতি ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার তথ্য জানা যায়। ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে সাব-জেলে নিয়োজিত করা হয়েছে। কারাবিধি অনুযায়ী অন্যান্য ডিভিশনপ্রাপ্ত বন্দিদের মতোই সুবিধা পাবেন এখানকার বন্দিরা।

আসামিরা হলেন— মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম।

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9