৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম ঘুরে দেখলেন উপদেষ্টা

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ AM
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি আনোয়ারা সদরে প্রকল্প স্থল ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় উপদেষ্টা সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, ‌`আনোয়ারায় আগে থেকেই ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি গুদাম আছে। এখন আরও ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করা হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক। আশা করছি আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।'

প্রকল্প সূত্রে জানা গেছে, ‌‌`দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ' প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপে মোট তিনটি গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের ব্যয় ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকা, এবং মেয়াদ আগামী বছরের জুলাই পর্যন্ত।

আরও পড়ুন: ডাকসুর ব্যালটের কাজ নীলক্ষেতে হলেও ৫ ধাপে নিশ্চিত হয় নিরাপত্তা

পরিদর্শনে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা প্রমুখ।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬