টঙ্গীতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ PM
শামীম আহমে

শামীম আহমে © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেটে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শামীম আহমেদ (৪০) নামে এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অগ্নিকান্ডের তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ হয়েছিল। টঙ্গী ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শামীম আহমেদ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত- আব্দুল হামিদের পুত্র৷ তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, আজ বেলা ৩ টায় চিকিৎসারত অবস্থায় ফায়ার ফাইটার শামীম মারা গেছেন। তার পরিবারের লোকজন রয়েছে সেখানে। বাদ মাগরিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদর দপ্তরে জানাজা শেষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুরে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে। এসময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এসময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।

বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9