বছরের শেষ সূর্যগ্রহণ রবিবার, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ PM
সূর্যগ্রহণ

সূর্যগ্রহণ © সংগৃহীত

কিছুদিন আগেই চন্দ্রগ্রহণ হয়েছে। পৃথিবীতে দেখেছে ‘ব্লাড মুন’। সেই চন্দ্রগ্রহণের কদিন পরই আরেকটি মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী রবিবার সূর্যগ্রহণ সংঘটিত হবে। তবে এটি বাংলাদেশে দেখা যাবে না। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সূর্যগ্রহণটির ব্যাপ্তিকাল হবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। বাংলাদেশ সময় রবিবার ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হবে। সোমবার ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে। পাশাপাশি একই দিন বিকাল ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সূর্য গ্রহণ নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।

স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। একই দিন অ্যান্টার্কটিকার যুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে।

পাশাপাশি অ্যান্টার্কটিকার আলেকজেন্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে গ্রহণ শেষে হবে স্থানীয় সময় ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬