বেতন নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুখবর আসছে

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ PM
লোগো

লোগো © সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর আসছে। নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে এ তথ্য দেন তিনি।

বৈঠকে জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি বেড়েছে, কিন্তু সে অনুপাতে বেতন বৃদ্ধি হয়নি। এজন্য কমিশন সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণে কাজ করছে। পাশাপাশি বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো গঠন, আয়কর পরিশোধ বিবেচনায় বেতন ব্যবস্থা, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, সময়োপযোগী পেনশন ও অবসর সুবিধা নির্ধারণেও সুপারিশ প্রণয়ন করা হবে।

তিনি আরও জানান, টেলিফোন, গাড়ি ও মোবাইল ফোন–সংক্রান্ত আর্থিক সুবিধা, নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ, বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসঙ্গতি দূরীকরণসহ একটি আধুনিক বেতন কাঠামো তৈরি করছে কমিশন। ছয় মাস সময় থাকলেও এর আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যৌক্তিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়নের নির্দেশ দেন। এ সময় তিনি স্বাস্থ্যবীমার ওপর জোর দেন। তিনি বলেন, ‘বেতন বাড়ালেও অনেক সময় একটি অসুখেই পরিবার নিঃস্ব হয়ে যায়। কিন্তু ইন্সুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকতে পারে। প্রতিবেশী দেশগুলোরও এমন মডেল রয়েছে।’

উল্লেখ্য, এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে।

১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9