আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি

২৯ আগস্ট ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৭:২৫ PM
আনোয়ারুল ইসলাম সরকার

আনোয়ারুল ইসলাম সরকার © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনি কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।

তিনি বলেন, নির্বাচনে কোনো ধানাই-পানাই হবে না। এটা কমিশনের চ্যালেঞ্জ যা পাশ কাটানোর কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে ভোটার সংখ্যা। জানান, প্রবাসীরা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে অপেক্ষা করছে।

অন্যান্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচন খারাপ হওয়ার সুযোগ নেই। নির্বাচনে কৃচ্ছতা নয়; মিতব্যয়ী হবার কথা বলেছেন তারা।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬