প্রকৌশল শিক্ষার্থীরা প্রস্তাব দিলে সমস্যার সমাধান করে দেব: জনপ্রশাসন সচিব

২৭ আগস্ট ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৫:১৪ PM
মো. মোখলেস উর রহমান

মো. মোখলেস উর রহমান © সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, আন্দোলনরত প্রকৌশলী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি-দাওয়া নিয়ে প্রস্তাব দিলে সচিব কমিটি তাদের সমস্যা সমাধান করে দেব। বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

জনপ্রশাসন সচিব বলেন, তারা (আন্দোলনরত প্রকৌশলী) যদি তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে দেন, এগুলো নিয়ে তারা অনেক রিসার্চ করেছেন, তাদের কাছে আইন-কানুন আছে, এগুলো যদি অ্যাটাচ করে দেন, আমরা অল্প সময়ে এটা সমাধান করে দিতে পারব। আমাদের কাছে কোনো আবেদন আসেনি আমরা বিষয়টি শুনেছি। এখন আপনারা আমার কাছে এ বিষয়ে প্রশ্ন করতেছেন।

তাদের দাবি-দাওয়া আপনারা কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, এটার সঙ্গে পিএসসি (সরকারি কর্ম কমিশন) জড়িত, জনপ্রশাসন জড়িত, মন্ত্রিপরিষদ জড়িত, লেজিসলেটিভ বিভাগ বিভাগ জড়িত, আর যে সকল প্রকৌশলীরা যে মন্ত্রণালয় চাকরি করছেন ওই সব মন্ত্রণালয় জড়িত। সবার সঙ্গে বসে, এটাকে বলে অন্তঃমন্ত্রণালয় সভা, এর অফিসিয়াল একটা নাম আছে সচিব কমিটি, সেখানে এটা তুললেই সমাধান হবে, একটি বা দুটি মিটিং লাগবে। এটা সম্ভব, এটা এমন কোনো জটিল বিষয় নয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা যেমন দাবি করছেন, অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলীরাও আন্দোলনে নেমে গেছে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দুটিই তো সরকারের। বেসরকারি নিয়ে তো কোনো সমস্যা নেই। সরকারের সুবিধা যারা বেশি খায়, সমস্যা তারাই বেশি সৃষ্টি করে। এনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন আমরা সমাধান করার জন্য প্রস্তুত। তাদের প্রস্তাব আসলে আমরা সবাইকে ডাকব।

তিনি বলেন, রাস্তাঘাট বন্ধ করার কোনো দরকার নেই, ইট ইজ নট ওয়াইজ। এই সরকারের আমলে আমরা কত রাস্তাঘাট বন্ধ করেছি- সেদিন একটা হিসাব দেখেননি? এরমধ্যে আমরা সরকারি লোকেরাই বেশি করেছি। (রাস্তাঘাট বন্ধ) জনসাধারণ কম করেছে।

আন্তঃমন্ত্রণালয়ের বা সচিব কমিটির সভা কবে হবে জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, যখন কাগজ আসবে আমরা প্লেস করব, আন্তঃমন্ত্রণালয় মিটিং তো আমরা যখন দরকার হয়, আমরা তখনই করি। এটার প্রধান মন্ত্রিপরিষদ সচিব। সব সচিবরা এটার সদস্য। এখানে নেগেটিভ কিছুই নেই।  

 

গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ আগস্ট ২০২৬
চমক রেখে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা বিসিবির
  • ১১ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ …
  • ১১ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৬ সেপ্টেম্ব…
  • ১১ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
সরকারি অফিসে বাধ্যতামূলক সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ
  • ১১ আগস্ট ২০২৬