মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’

২৬ আগস্ট ২০২৫, ০২:০১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১২:০২ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

নিউইয়র্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 

ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, দেশে চূড়ান্তভাবে পরাজিত হয়ে ফ্যাসিবাদী শক্তি বিদেশের মাটিতে গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর হামলার ধৃষ্টতা দেখাচ্ছে। এটা শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ।

পোস্টে মাহফুজ আলমকে ট্যাগ করে আসিফ লেখেন, মাহফুজ আলম  ভাইয়ের ওপর হামলা চেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম।

এর আগে, রবিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে উপদেষ্টা মাহফুজ আলম ভেতরে অবস্থান করছেন এমন সন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভেতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন কয়েকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ‌তবে সেখানে উপদেষ্টা মাহফুজকে দেখতে পাওয়া যায়নি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬