বিমানের ইতিহাসে রেকর্ড মুনাফা আয়

১৯ আগস্ট ২০২৫, ০১:৫৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স © সংগৃহীত

প্রতিষ্ঠার ৫৫ বছরে এসে রেকর্ড মুনাফার অর্জন করল রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২৪-২৫ অর্থবছরে বিমান প্রাথমিক হিসাব অনুযায়ী ৯৩৭ কোটি টাকার অনিরীক্ষিত মুনাফা করেছে, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এর আগে বিমান সর্বোচ্চ মুনাফা করেছিল ২০২১-২২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা; নতুন মুনাফা তা প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, এই আর্থিক সাফল্যের পেছনে রয়েছে যাত্রী ও গ্রাহকদের আস্থা ও সমর্থন। সেই সঙ্গে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক কৌশল ও যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়নও মুনাফা বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।

সংস্থাটি আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের মোট আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৬৩১ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের অর্থবছরেই (২০২৩-২৪) প্রথমবারের মতো ১০ হাজার কোটির ঘর পেরিয়েছিল বিমানের আয়।

বিমান জানায়, ১৯৭২ সালে মাত্র ১ কোটি ৯০ লাখ টাকা আয় নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি। যুদ্ধবিধ্বস্ত দেশের সীমিত অবকাঠামো ও সম্পদের মধ্যে থেকেও ধীরে ধীরে বিমান নিজেকে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৯২ দেশের ১,২৬৩ চলচ্চিত্র থেকে নির্বাচিত ১৮টি দেখানো হলো গাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের আদলে ২০ সুবিধা চান মাদ্রাসা শিক্ষকরা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৯৯ বিচারককে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬