নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে: গয়েশ্বর

১৫ আগস্ট ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায় © সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় দলের নেতাকর্মীদের কারও পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান গয়েশ্বর।

তিনি বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন।

এতে বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল আলম নিরব, আসাদুল করীম শাহিন, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মহানরগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু, যুবদলের নুরুল ইসলাম নয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950