আগের জায়গায় ফিরছে চুরি হওয়া সাদা পাথর

১৩ আগস্ট ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
ভোলাগঞ্জের সাদা পাথর

ভোলাগঞ্জের সাদা পাথর © সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জের পর্যটন এলাকা থেকে চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) রাতে জেলা প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

এর আগে সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে অবাধে অনেকটা প্রকাশ্যে লুটপাট চলে আসছিল। সম্প্রতি বেপরোয়া পাথর লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথরশূন্য হয়ে পড়েছে।

বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দার ঝড় বইছে। এদিকে এরকম পরিস্থিতিতে গত সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করেছে বিএনপি।

 

বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬