পাম অয়েলের দাম কমল 

১২ আগস্ট ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
পাম অয়েল

পাম অয়েল © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে পাম অয়েলের মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আগের দাম ছিল ১৬৯ টাকা।  

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।  

তিনি বলেন, ‘আপনারা শুধু তেলের মূল্যবৃদ্ধি হতে দেখেন; এবার আন্তর্জাতিক বাজারে দাম কমায় পাম তেলের দাম কমানো হয়েছে। কিন্তু কাঁচামালের দাম না কমায় সয়াবিন তেলের দাম কমেনি। প্রতি লিটার সয়াবিন তেলের লিটার ১৮৯ টাকা অপরিবর্তিত রয়েছে।

তিনি আরও বলেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬