আজ বাজারে আসছে নতুন সিরিজের ১০০ টাকার নোট

১২ আগস্ট ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
নতুন সিরিজের ১০০ টাকার নোট

নতুন সিরিজের ১০০ টাকার নোট © সংগৃহীত

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি নতুন সিরিজের ১০০ টাকার নোট আজ (১২ আগস্ট) বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে এটি মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য শাখা অফিস থেকেও সরবরাহ করা হবে। এ তথ্য নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গত রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।

নতুন নোটের সামনের অংশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও জাতীয় ফুল শাপলার ছবি এবং পেছনে রয়েছে সুন্দরবনের দৃশ্য। নোটটির আকার ১৪০ মিমি × ৬২ মিমি, এবং এতে নীল রঙের আধিক্য রয়েছে, যা চোখে পড়ার মতো।

নিরাপত্তার দিক থেকে এই নোটে ১০টি আধুনিক বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- রং পরিবর্তনশীল নিরাপত্তা কালি, যা নাড়ালে ‘১০০’ লেখা সোনালি থেকে সবুজে রঙ পরিবর্তন করে। পেঁচানো নিরাপত্তা সুতা, যা লাল থেকে সবুজে রং বদলায় এবং আলোয় ঝলক দেয়। জলছাপে আছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘১০০’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে তিনটি ছোট বৃত্ত, যা স্পর্শে শনাক্তযোগ্য।

এছাড়া, নতুন নোটে আরও রয়েছে See-through image, মাইক্রোপ্রিন্ট, UV ফাইবার এবং ইন্টাগ্লিও প্রিন্টিং। এর উভয় পাশে UV কিউরিং ভার্নিশ ব্যবহার করা হয়েছে, যা নোটের দীর্ঘস্থায়িত্ব ও উজ্জ্বলতা নিশ্চিত করবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট বাজারে এলেও পুরনো সিরিজের ১০০ টাকার নোটসহ অন্যান্য সব নোট ও মুদ্রা আগের মতোই বৈধ ও চলমান থাকবে। পাশাপাশি, সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোট (Specimen) ছাপানো হয়েছে, যা পাওয়া যাবে মিরপুরের টাকা জাদুঘর থেকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সাপ্লিমেন্টারি এক্সাম’ দেওয়ার সুযোগ পাচ্ছে এসএসসি ফেল করা …
  • ১১ অক্টোবর ২০২৬
ব্যবসার জন্য ‍স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়া যৌতুক নয়: হাইকোর্ট
  • ১১ অক্টোবর ২০২৬
বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়াম…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে রাতেও প্রাথমিক অধিদপ্তরের সামনে অনশন করব…
  • ১১ অক্টোবর ২০২৬