‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা প্রধান উপদেষ্টার

১০ আগস্ট ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের জন্য দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে অ্যাপটি যেন ভোটাররা সহজে ব্যবহার করতে পারেন সেটি নিশ্চিত করতেও নির্দেশ দেন তিনি। শনিবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

রবিবার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা ঘোষণা করেন।

তিনি আরও বলেন, অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে। ফায়েজ তাইয়্যেবের কথা শোনার পর দ্রুত নির্বাচনকেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিলেন রাশেদ খান
  • ২৪ আগস্ট ২০২৬
ফুটপাত দখল করে দোকান, মাসে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ …
  • ২৪ আগস্ট ২০২৬
অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারছেন না, কারণ জানালেন অধ্যক্…
  • ২৪ আগস্ট ২০২৬
মদ-স্পিরিট উৎপাদন করে ১৫০ কোটি টাকা মুনাফা কেরুর, চিনিতে লো…
  • ২৪ আগস্ট ২০২৬
দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬