নির্বাচনের সময় জানালেন সিইসি

০৯ আগস্ট ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
সিইসি

সিইসি © ফাইল ছবি

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার (৯ আগস্ট) বিকেলে এ তথ্য জানান তিনি। এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষ ভোটকেন্দ্র বিমুখ হয়ে পড়েছে। আগে ভোটের দিনে অনেকেই ভাবত—আমি না গেলেও কেউ না কেউ ভোট দিয়ে দেবে। এই মানসিকতা থেকে মানুষকে বের করে এনে ভোটকেন্দ্রমুখী করা এখন বড় চ্যালেঞ্জ।

সিইসি উল্লেখ করেন, দৃশ্যমান চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিশেষ করে জুলাই আন্দোলনের পর দেশে যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি বড় চ্যালেঞ্জ হলেও গত বছরের ৫ আগস্টের পর পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এমন পরিবেশ তৈরি করা হবে, যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সিইসি। তাঁর মতে, অস্ত্রের চেয়ে মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এআই। মানুষের ছবি ব্যবহার করে ভুয়া বক্তব্য বানানো হচ্ছে, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। অনেক সময় ভুয়া ভিডিও বা বক্তব্য যাচাই না করেই হাজারবার শেয়ার হয়ে যায়, যা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। এ বিষয়ে করণীয় নির্ধারণে কমিশন কাজ করছে বলেও জানান তিনি।

সিইসি বলেন, প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগেও পরিবর্তন আনা হবে। শুধুমাত্র শিক্ষকদের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। “দেশের মানুষের দিয়েই নির্বাচন হবে। যদি মানুষ বুঝতে পারে এখানে অনিয়ম নেই এবং আমরা সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন চাই, তাহলে জনগণ আমাদের পাশে থাকবে।”

সুষ্ঠু নির্বাচন আয়োজনকে নিজের ‘ইমানি দায়িত্ব’ উল্লেখ করে এ এম এম নাসির উদ্দীন বলেন, “আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। আইন-কানুন মেনে নিরপেক্ষভাবে কাজ করব। আমার সিদ্ধান্ত কারো পক্ষে বা বিপক্ষে যেতে পারে, কিন্তু তা হবে কেবল আইনের কারণে, ব্যক্তিগত কারণে নয়।”

রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9