পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে প্রবাসীদের: ইসি সানাউল্লাহ

০৭ আগস্ট ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
আবুল ফলজ মো. সানাউল্লাহ

আবুল ফলজ মো. সানাউল্লাহ © সংগৃহীত

নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফলজ মো. সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় শুরু হয়ে সভা শেষ হয় সন্ধ্যা ৭টায়। সভা শেষে এ তথ্য জানান তিনি।  

তিনি বলেন, নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন। সময় বাঁচাতে তাদের কাছে শুধু প্রতীকের ছবি সংবলিত ব্যালট পাঠানো হবে, যেখানে প্রার্থীর নাম থাকবে না। প্রার্থীরা অনলাইনে তাদের নাম দেখতে পাবেন।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাই। মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। অতীতে এই বিধান থাকলে কার্যকর করা যেতো না। এবার তিনভাবে পোস্টাল ব্যালটে ভোট হবে। যারা প্রবাসে থাকেন, কারাগারে থাকেন ও ভোটের দায়িত্বে থাকেন। তাদের জন্য এই ব্যবস্থা থাকবে। এজন্য আগেই নিবন্ধন করতে হবে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে প্রচার ও ভোটার শিক্ষণে কাজ চলবে। 

ইসি সানাউল্লাহ বলেন, ভোটার তালিকা আইনে সামান্য সংশোধন করেছিলাম। এজন্য বছরের মাঝামাঝিতে ভোটার করে নিতে পারবো। এজন্য ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবে তাদের তালিকায় নেওয়ার সিদ্ধান্ত হবে। এতে ১৮ থেকে ২০ লাখের তরুণ ভোটার যোগ হতে পারে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬