৩১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা

৩০ জুলাই ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:১৯ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © টিডিসি

নির্বাচন কমিশন আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। এরপর ২১ আগস্ট পর্যন্ত আপত্তি ও দাবি যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।

রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে গতকাল মঙ্গলবার এ তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

নির্বাচন কর্মকর্তারা জানান, নতুন ও পূর্বে বাদ পড়া ভোটারদের সংযুক্ত করে এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার।

গত ২ মার্চ পর্যন্ত নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

২০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে।

এনআইডি উইংয়ের প্রতিবেদন অনুযায়ী, ৬০ লাখ ৮৭ হাজার ৭৩৯ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন এবং ২০ লাখের বেশি মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬