নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে: প্রেস সচিব

২৮ জুলাই ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ১১:৩৮ AM
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি বিষয়ক দ্বিতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা একবার মিটিং করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হলো। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

তিনি জানান, নির্বাচন ঘিরে গুজব ও ভুয়া তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। ‘এগুলো আরও বাড়বে। ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এর মাধ্যমে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত ও খণ্ডন করার ব্যবস্থা নেওয়া হবে,’বলেন তিনি।

আরও পড়ুন: ট্রাম্প সিভিআই রোগে আক্রান্ত, এ রোগের লক্ষণ ও চিকিৎসা কী? 

বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, ‘সেপ্টেম্বর থেকে তিন মাসে ১.৫ লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।’

সেনাবাহিনী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য মাঠে থাকবে।’

নির্বাচনের তারিখ ৫ আগস্ট ঘোষণা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে নির্বাচনী হটস্পট চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9