চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সমন্বয়ককে নিয়ে বিবৃতি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২৭ জুলাই ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৭:৫৮ AM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় © ফাইল ছবি

"চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, আটক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন "ছাত্র প্রতিনিধি"। তবে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা । “আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)” নামে মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি কিংবা এ ধরনের কোনো প্রতিনিধির অস্তিত্ব নেই।

বিবৃতিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এমন কর্মকাণ্ডের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী হলেও মন্ত্রণালয় মনে করে, দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের সংবাদের ক্ষেত্রে আরো সতর্কতা ও তথ্য যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে বিবৃতিতে।

ট্যাগ: সমন্বয়ক
‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬