জুলাই শহীদদের স্মরণসভায় ড. ইউনূসসহ কোনো উপদেষ্টা এলেন না, ক্ষোভ প্রকাশ

২৬ জুলাই ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ AM
স্মরণসভায় কোনো উপদেষ্টা না এলেও উপস্থিত ছিলেন সারজিস আলম

স্মরণসভায় কোনো উপদেষ্টা না এলেও উপস্থিত ছিলেন সারজিস আলম © সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের সম্মানে স্মরণসভার আয়োজন করেছে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’। সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম লেখা থাকলেও তিনি সশরীর উপস্থিত হননি। অন্য উপদেষ্টাদের জন্য আসন সংরক্ষিত রাখা হলেও কোনো উপদেষ্টা সভায় আসেননি। এ নিয়ে আজ শনিবার (২৬ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সভায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ উপস্থিত অনেকেই।

সভায় মুহাম্মদ রাশেদ খান অভিযোগ করে বলেন, সভার প্রথম সারির আসনগুলো উপদেষ্টাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অথচ একজন উপদেষ্টাও সেখানে উপস্থিত হননি। তিনি বলেন, ‘খুব দুঃখ লাগছে। কষ্ট লাগছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও এখানে উপস্থিত হয় নাই। এইটা শহীদ পরিবারের সাথে তামাশা। কেন আসে নাই, কী কারণে আসে নাই, তাদের কাজটা কী। এই শহীদ মায়ের কথা, শহীদ বাবার কথা শুনতে কি কষ্ট লাগে?’

যেখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন, সেখানে প্রধান উপদেষ্টা কেন এলেন না, এমন প্রশ্ন রেখে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা না এসে শহীদ পরিবারের সঙ্গে অন্যায় করেছেন।

সভায় জুলাই বিপ্লবে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, ‘যারা দেখে নাই চোখের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। যারা বিগত ১৫ বছরের লড়াইয়ে কখনো রাজপথে নামেনি, তাদের নিয়ে সরকার গঠিত হয়েছে।’

স্মরণসভার জন্য দুই মাস ধরে প্রত্যেক উপদেষ্টার কাছে গিয়েছিলেন উল্লেখ করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল বলেন, ‘তাঁরা যদি না–ই আসবেন, না করে দিতেন। কেন তাঁরা মিথ্যা সান্ত্বনা দিয়েছিলেন।’ অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেও উপদেষ্টারা উপস্থিত হওয়ার আশ্বাস দিয়েছিলেন জানিয়ে তিনি ধিক্কার জানান। এ সময় শহীদ পরিবারের অনেক সদস্যকে সভা ছেড়ে চলে যেতে দেখা যায়।

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9