সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২৪ জুলাই ২০২৫, ০১:৪৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM
লোগো

লোগো © সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এ কমিশনের প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে  উপদেষ্টা পরিষদের বৈঠকে এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। 

তিনি জানান, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

উল্লেখ্য,  বর্তমানে দেশে ২০১৫ সালের পে স্কেল অনুসারে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতনভাতা পাচ্ছেন। তবে গত দুই বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেছে। এই বাস্তবতায় বিদ্যমান বেতন কাঠামোর পুনর্মূল্যায়ন করতে নতুন কমিশন গঠন করা হয়েছে। 

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬