‘ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়েছে’

২২ জুলাই ২০২৫, ০১:১০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৮:২২ AM
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন © সংগৃহীত

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর এফটি‑৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানের ফ্রেম পুরোনো হলেও ইঞ্জিন আপডেট করা হয়েছিল বলে জানিয়েছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। 

সাখাওয়াত হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশের মতো গল্প বানানোর সুযোগ নেই। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। একইসঙ্গে সামরিক প্রশিক্ষণে নিরাপত্তা নিয়ে আরও চরম সতর্কতা অবলম্বনের সময় এখনই।’

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী, একজন শিক্ষক ও একজন বিমান পাইলট। নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭৮ জন, যাদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে রয়েছেন।

ঘটনার সময় বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে পতিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে স্কুল ও বিমান দু’দিকেই। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করে শিক্ষার্থীরা, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা তৎপরভাবে যুক্ত হন। আহতদের মধ্যে অনেককেই বিমানবাহিনীর হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিমানের ইঞ্জিনে ত্রুটি ছিল এমন তথ্য দুর্ঘটনার পরপরই উঠে আসে। মাত্র কয়েক মিনিট আকাশে ওড়ার পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট তৌকির ইসলাম বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9