এখনো শনাক্ত করা যায়নি ৬ জনের মরদেহ

২২ জুলাই ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
বিধ্বস্ত বিমান

বিধ্বস্ত বিমান © আইএসপিআর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। আহদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কজনক। মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমান।

তিনি জানান, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটউটে মারা গেছে ৮ জন। এখনও আইসিইউতে রয়েছে ৫ জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন, যাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডা. সায়েদুর। আজ থেকে রক্তের প্রয়োজন পড়বে। এজন্য রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২ জন বাদে সবাই শিশু বলে উল্লেখ করেন ডা. সায়েদুর।

এর আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৬ জনের মৃত্যু খবর পাওয়া যায়। নিহত ৬ জন হলেন, বাপ্পি (৯), এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৪) ও শায়ান ইউসুফ (১৪)। আর শিক্ষিকা হলেন মাসুকা। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১০ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, সোমবার (২২ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এর পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে। জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি, ওয়ান, টু, থ্রি— এসব শ্রেণির ক্লাস হয়। যুদ্ধবিমানটি সরাসরি ভবনে আঘাত করে। ভবনটিতে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল বলে জানা যাচ্ছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’
  • ১৪ জুলাই ২০২৬
আগে ভাগেই নিজেদের বিশ্বকাপ ঘাঁটি ত্যাগ করল আর্জেন্টিনা, মেস…
  • ১৪ জুলাই ২০২৬
ব্রাজিলের ম্যাচে দায়িত্বে থাকা সেই রেফারিকেই সেমিফাইনালে পে…
  • ১৪ জুলাই ২০২৬
বস্তিতে মাদকবিরোধী অভিযানে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা, স…
  • ১৪ জুলাই ২০২৬
নিখোঁজের দু’দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ জুলাই ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence