২৭৩৭ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ

২১ জুলাই ২০২৫, ০৯:৫৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:০৯ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফটো

দেশের ২৭৩৭ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতা ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরিত মোট ২৭৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা/তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে), সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি - নথিতে (প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালকে ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ই - মেইলে), সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি - নথিতে , সভাপতি (ব্যবস্থাপনা কমিটি / গভর্নিং বডি) এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ই - মেইলে (ব্যানবেইস জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ ই - মেইলে ) প্রেরণ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, যদি প্রকাশিত তালিকার কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ই-মেইলে পাওয়া না যায় তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে ( জেলা শিক্ষা অফিসের ডি - নথি সিস্টেম হতে ডাউনলোড করে) সংগ্রহ করা যেতে পারে।

এছাড়া যদি জেলা শিক্ষা অফিস হতে প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবরে প্রতিবেদন প্রাপ্তির জন্য আবেদন করে উক্ত আবেদনের কপি [email protected] ই - মেইলে প্রেরণ করতে হবে। ই - মেইল যোগে উক্ত আবেদন প্রাপ্তির পরবর্তী ৩ কর্ম দিবসের মধ্যে এ অধিদপ্তর হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই - মেইলে পুনরায় প্রতিবেদন প্রেরণ করা হবে।

প্রয়োজনে টেলিফোনে (০২৪১০৫৩৩৪৭) যোগাযোগ করা যেতে পারে। প্রতিবেদন প্রাপ্তির জন্য সশরীরে এ অধিদপ্তরে আসার প্রয়োজন নাই বলেও জানান হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬