ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর 

১৬ জুলাই ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
ফয়েজ আহমদ তৈয়্যব

ফয়েজ আহমদ তৈয়্যব © সংগৃহীত

অন্তবর্তী সরকার ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার (১৬ জুলাই) ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ অংশ নিয়ে এ তথ্য জানান তিনি। 

ফয়েজ আহমেদ বলেন, জাতীয় এআই পলিসি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে। যুগোপযোগী করা হচ্ছে টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনও। পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে সরকার। ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও কাজ চলছে। 

তিনি আরও বলেন, ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে। ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়। 

সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, অন্তবর্তী সরকার এসব কাজ শুরু করছে। পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।   

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬