গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবরটি সম্পূর্ণ ভুয়া

১৪ জুলাই ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
গণভবন ও ড. ইউনূস

গণভবন ও ড. ইউনূস © টিডিসি সম্পাদিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করবেন এ খবরটি সম্পূর্ণ ভুয়া। 

আজ সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা আজ গণভবনে কোনো সংবাদ সম্মেলন করবেন না। কিছু গণমাধ্যমে প্রচারিত খবরটি মিথ্যা।’

এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে সোমবার দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন বলে খবর প্রচারিত হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের বরাতে এমন খবরটি প্রচারিত হয়।

যেখানে দাবি করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে ওই সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা। অবশেষে গণমাধ্যমে প্রচারিত এই খবরটি সত্য নয় বলে নিশ্চিত করলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9