নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে: প্রেস উইং

১২ জুলাই ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM
প্রেস উইং

প্রেস উইং © টিডিসি সম্পাদিত

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, এখন থেকে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। সরকার সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অবহেলা সহ্য করা হবে না। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটবে।

নির্বাচন কাভারেজে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবার সাংবাদিকরা পূর্বের মতো প্রতিবন্ধকতার মুখে পড়বেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাংবাদিকরা কোথাও বাধার মুখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে পারবেন।

প্রেস উইং আরও জানায়, নির্বাচন পরিচালনায় যারা পূর্বে অনিয়মে জড়িত ছিলেন, তাদের বাদ দিয়ে যোগ্য ও সৎ কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। সাংবাদিক পাস ব্যবহার করে রাজনৈতিক কর্মীরা যেন ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬