শাহাদাতের সুযোগ আসলে পিছপা হব না: আসিফ মাহমুদ

০৫ জুলাই ২০২৫, ০১:৪৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবেন না বলে মন্তব্য করেছেন  যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলো একজন। এ দেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা। জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। 

তিনি লেখেন, ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হব না। জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে

তিনি আরও লেখেন, ‘একটারে মারি একটাই যায়, বাকিডি যায় না স্যার’। ভুলে গেছেন?’

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬