চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্বে নৌবাহিনী

০২ জুলাই ২০২৫, ০১:২২ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর © সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সাময়িকভাবে ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে সরকার। বুধবার (২ জুলাই) চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠক শেষে এ তথ্য জানান নৌ পরিবহণ ও শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ করবে। এনসিটি পরিচালনায় সরকার আপাতত ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আলোচনা চললেও, এতে দেশের স্বার্থ বিঘ্নিত হবে না। বিশ্বের অনেক বড় বন্দরই বিদেশি কোম্পানি দ্বারা পরিচালিত হয়। ‘ডিপি ওয়ার্ল্ড’-এর মতো আন্তর্জাতিক মানের কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলেও, প্রয়োজনীয় বিশেষজ্ঞ জনবল দেশ থেকেই নিয়োগ করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান বলেন, বিপি ওয়ার্ল্ড বা বিদেশি কোনো কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে, নতুন নতুন রুট তৈরি হবে। জাহাজ ও কন্টেইনারের ভাড়া অনেক কমে আসবে। 

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬