জুলাই নিয়ে নির্মিত হবে ২ সিনেমা ও ৮ শর্টফিল্ম

০২ জুলাই ২০২৫, ০১:০৮ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৬:৫৩ AM
জুলাই গণঅভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থান © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দুইটি সিনেমা ও ৮টি শর্টফিল্ম নির্মিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‌‌‘জুলাই নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। জুলাই নিয়ে দু'টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৮টি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরো একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র  নির্মিত হবে সরকারি অনুদানে। 

তিনি লেখেন, জুলাই নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এ সপ্তাহে।  জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। ইতোমধ্যে ডিএফপি থেকে ৯ টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে। 
বিসিটিআই ৬ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে। বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬ টি প্রামাণ্যচিত্র প্রচার করবে।

এ ছাড়াও আরো ৪ টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে। জুলাইয়ের শহিদদের সালাম। আমরা জুলাইকে ভুলতে দিব না

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now