সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব: প্রধান উপদেষ্টা

২৭ জুন ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:০০ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের মতো দিন। বিগত সরকারের আপত্তির কারণে এ দিন পালন সম্ভব হয়নি। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো বাংলাদেশে দিনটি পালন করা গেল। সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ড. ইউনূস বলেন, বিশ্বকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ ধরতে হবে। আমরা বিষণ্ন নয়, সুন্দর একটি বিশ্ব গড়তে চাই। তিনি বলেন, স্বপ্ন না দেখলে কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যেখানে প্রথমেই স্বপ্ন দেখতে শেখানো হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে।

বর্তমান বিশ্ব ব্যবস্থার সমালোচনা করে ড. ইউনূস বলেন,  এই যে বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে, এটি ধ্বংস হয়ে যাবে। আমরা নতুন সভ্যতার কথা বলি, সেটাই ভবিষ্যতের পথ।

দুদিনব্যাপী এই আয়োজনে থাকবে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন। বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশি অংশ নিচ্ছেন এবারের অনুষ্ঠানে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬